যে সুরা গুলো আমাদের জন্য যথেষ্ট । Those Surah which are enough for us.

 


আবদুল্লাহ ইবনু খুবাইব (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, এক ঘুটঘুটে অন্ধকার ও বৃষ্টিমুখর রাতে আমাদের নামায আদায় করানোর জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সন্ধানে বের হলাম। আমি তার দেখা পেলে তিনি বললেনঃ বল। কিন্তু আমি কিছুই বললাম না। তিনি পুনরায় বললেনঃ বল। এবারও আমি কিছুই বললাম না। তিনি আবার বললেন, বল। এবার আমি প্রশ্ন করলাম, আমি কি বলব? তিনি বললেনঃ তুমি প্রতি দিন বিকালে ও সকালে উপনীত হয়ে তিনবার করে সূরা কুল হুআল্লাহু আহাদ (সূরা আর-ইখলাস) ও আল-মু’আওবিযাতাইন (সূরা আল-ফালাক ও সূরা আন-নাস) পাঠ করবে, আর তা প্রত্যেকটি ব্যাপারে তোমার জন্য যথেষ্ট হবে।

(তিরমিজি : ৩৫৭৫)



Muʿādh b. ʿAbdullāh b. Khubaib, narrated from his father (raḍiy Allāhu ‘anhu), who said: “We went out on a rainy and extremely dark night, looking for the Messenger of Allah ﷺ, so that he could lead us in Salāh.” He said: “So I met him and he ﷺ said: ‘Say’ but I did not say anything. Then he ﷺ said: ‘Say.’ But I did not say anything. He ﷺ said: ‘Say.’ So I said: ‘What should I say?’ He ﷺ said: “Recite Sūrah al-Ikhlās and al-Mu’awwidhatayn (Sūrah al-Falaq and Sūrah al-Nās) three times in the morning and the evening. It will suffice you in all respects.” 
(Tirmidhī 3575)

Comments