বিগত এক বছরের গুনাহ মাফ করার উপায় | Expiation for sins of preceding year.
হাদিসে বর্ণিত হয়েছে, ইবনু আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) রমজানের পর আশুরার রোজাকে বিশেষ গুরুত্ব দিতেন।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন,
"রমজানের রোজার পর আল্লাহর মাস মহররমের রোজাই সর্বোত্তম।"
— সহিহ মুসলিম, হাদিস: ২৬২৭
ইসলামে শুধু ১০ মহররমে একটি রোজা রাখার পরিবর্তে ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম মিলিয়ে দুটি রোজা রাখার নির্দেশনা রয়েছে। ইহুদিদের সঙ্গে সাদৃশ্য এড়াতেই নবীজি (সা.) অতিরিক্ত একটি দিন রোজা রাখার কথা বলেছেন।
আশুরার রোজার ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
"আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে।"
— সহিহ মুসলিম, হাদিস: ২৬১৭
Abu Hurairah narrated that :
the Messenger of Allah said: "The most virtuous fasting after the month of Ramadan is Allah's month Al-Muharram."
( Jami at Tirmidhi 740)
Abu Qatadah (May Allah be pleased with him) reported:
The Messenger of Allah (ﷺ) was asked about observing As-Saum (the fast) on the tenth day of Muharram, and he replied, "It is an expiation for the sins of the preceding year."
(Sahih Muslim : 1162)



Comments
Post a Comment