প্রতিদিনের বিপদ থেকে বাচাঁর দোয়া | Dua for protection from any harm everyday.


আবদুল্লাহ্‌ ইবন মাসলামা (রহঃ) ..... উছমান ইবন আফফান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সন্ধ্যায় এ দু’আ তিনবার পড়বে, সকাল পর্যন্ত তার উপর কোন আকস্মিক বিপদ আপতিত হবে না। দু’আটি হলোঃ ’বিসমিল্লাহিল্লাহী লা-ইয়াদুররু মা’আসমিহি শায়উন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়া-হুয়াস সামিউ'ল আ'লীম।’ অর্থাৎ আমি শুরু করছি সে আল্লাহ্‌র নাম নিয়ে, যার নাম নিলে যমীন ও আসমানের কিছুই কোন ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।

আর যে ব্যক্তি সকালে এ দু’আ তিনবার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার উপর কোন আকস্মিক বিপদ আপতিত হবে না।ঘটনাক্রমে এ হাদীছের বর্ণনাকারী আবান ইবন উছমানের দেহের একাংশ অবশ হয়ে যায়, তখন এক ব্যক্তি, যিনি তার থেকে এ হাদীছ শোনেন, তিনি সংশয়ের দৃষ্টিতে তার দিকে তাকান। তখন আবান (রাঃ) বলেনঃ তুমি আমার কি দেখছো, আল্লাহ্‌র শপথ! আমি তো উছমান (রাঃ)-এর উপর মিথ্যা অপবাদ দেন নাই এবং উছমান (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মিথ্যা অপবাদ দেন নাই। বরং ব্যাপার হলোঃ যেদিন আমার দেহের অর্ধাংশ অবশ হয়, সেদিন আমি রাগান্বিত থাকায় এ দু’আ পড়তে ভুলে যাই। (ফলে, আমার এ পরিণতি হয়েছে।)

(আবু দাউদ ৫০৮৮, তিরমিজি ৩৩৮৮,সুনান ইবনু মাজাহ ৩৮৬৯)

بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ



Narrated Uthman ibn Affan:
Aban ibn Uthman said: I heard Uthman ibn Affan (his father) say: I heard the Messenger of Allah (ﷺ) say: If anyone says three times: "In the name of Allah, when Whose name is mentioned nothing on Earth or in Heaven can cause harm, and He is the Hearer, the Knower" he will not suffer sudden affliction till the morning, and if anyone says this in the morning, he will not suffer sudden affliction till the evening.
Aban was afflicted by some paralysis and when a man who heard the tradition began to look at him, he said to him: Why are you looking at me? I swear by Allah, I did not tell a lie about Uthman, nor did Uthman tell a lie about the Prophet (ﷺ), but that day when I was afflicted by it, I became angry and forgot to say them.

(Abu Dawood : 5088, Sunan at-Tirmidhi : 3388,Sunan Ibn Majah : 3869)

Comments