শুক্রবারে সূরা কাহাফ কেন পড়বেন ? | How you should recite Surah Kahaf on Friday ?
সূরা কাহফের প্রথম বা শেষ দশ আয়াত পাঠের ফযীলত রয়েছে। রাসূলুল্লাহ (সা:) বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াত পাঠ করবে তাকে দা'জ্জালের ফিৎনা থেকে নিরাপদ রাখা হবে’ ।
(মুসলিম হাদিস-৮০৯)
সূরা কাহফ সম্পূর্ণ পাঠেও ফযীলত রয়েছে। রাসূল (সা:) বলেন, ‘যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করল, ক্বিয়ামতের দিন তার জন্য তার স্থান থেকে মক্কা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। (ছহীহুত তারগীব হাদিস-১৪৭৩)
জুমআ‘র দিন সূরা কাহফ পাঠের বিশেষ ফযীলত রয়েছে। রাসূল (সা:) বলেন, যে ব্যক্তি জুম‘আর দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুম‘আর মধ্যবর্তী সময়টুকু আলোকিত করে দেয়া হবে।
(বায়হাক্বী, মিশকাত হাদিস-২১৭৫; ছহীহুল জামে‘ হাদিস-৬৪৭০)
There is the benefit of reciting the first or last ten verses of Surah Kahf. The Prophet (peace and blessings of Allaah be upon him:) said, "Whoever recites the first ten verses or the last ten verses of Surah Kahf will be protected from the fitnah of D'ajjal."
(Muslim Hadith, 809)
There is also the benefit of reciting Surah Al-Kahf in its entirety. The Prophet (peace and blessings of Allaah be upon him:) said, "Whoever recites Surah Kahf, on the Day of Resurrection will be illuminated for him from his place to Makkah." (Sahihut Targhib Hadith-1473)
There is a special benefit of reciting Surah Kahf on the day of Jumu'ah. The Prophet (peace be upon him:) said, "Whoever recites Surah Kahf on the day of Jumu'ah, the time between the two Jumu'ahs will be illuminated."
(Bayhaqi, Mishkat Hadith-2175; Sahih al-Jame Hadith-6470)

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url